ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জখম মেম্বর প্রার্থী
সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত এক মেম্বর প্রার্থীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগে উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন – যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হেদায়েত খান। আহত মেম্বার প্রার্থীর নাম আবদুল মাজেদ ৫০)।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাভারণ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে প্রার্থী ছিলেন আবদুল মাজেদ। তিনি মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। নির্বাচন নিয়ে পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাভারণ ইউনিয়ন পরিষদের সামনে মেম্বর মুজিবুরের অনুসারী সুজন ও হেদায়েত খানের সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুল মাজেদের। এক পর্যায়ে হেদায়েত ও সুজন ধারাল ছুরি দিয়ে মাজেদের পেটের বাম পাশ ও পাজরে গুরুতর জখম করে। তার আত্মীয় স্বজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, নির্বাচনের ডিউটিতে কোতয়ালি থানায় আছি। শুনেছি পরাজিত এক মেম্বর প্রার্থী ছুরিকাঘাতে জখম হয়েছে। বিস্তারিত খোঁজ নিতে পারিনি।
সর্বাধিক পঠিত
লটারিতে সুযোগ পেলে ভর্তি বাধ্যতামূলক
নিশোর নতুন লুকের রহস্য জানা গেল
বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে
কালের সাক্ষী লাট সাহেবের লিচুবাগান
যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প
ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের
ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উৎযাপন
কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে