রাজশাহী জেলার বাঘায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত-১
রাজশাহী জেলার বাঘায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম, আজদার আলী (৬০)। তিনি উপজেলার জোতনশী গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। শনিবার (১ জানুয়ারী) উপজেলার জোতনশী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে গাছ কাটার কাজে যাচ্ছিলেন আজদার আলী। জোতনশী মোড় এলাকায় একটি বে’পরোয়া বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ছিঁটকে পড়ে ট্রাক্টরের চাকার নীচে পড়ে আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় দায়িত্বরত চিকিৎসক সুলতানা পারভীন তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তার স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার সংসারের আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার নিস্ব হয়ে গেল।
এ ব্যাপারে বাঘা থানার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। টাক্টর উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বাধিক পঠিত
লটারিতে সুযোগ পেলে ভর্তি বাধ্যতামূলক
নিশোর নতুন লুকের রহস্য জানা গেল
বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে
কালের সাক্ষী লাট সাহেবের লিচুবাগান
যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প
ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের
ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উৎযাপন
কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে