নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা বর্জন
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা। পরীক্ষাটির একমাত্র কেন্দ্র রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে এ ঘটনা ঘটে।
তিনটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরীক্ষা বর্জন করেছেন বলে বিক্ষোভরত প্রার্থীরা জানান। তারা কারণ হিসেবে উল্লেখ করেন- প্রথমত, ১০টা ২৮ মিনিটে প্রশ্ন না দিয়েই ঘোষণা দেওয়া হয়েছে ১ নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ লিখতে হবে। আগে প্রশ্ন না দেখে কীভাবে বলা হলো, বোঝাই যায় প্রশ্ন ফাঁস হয়েছে।
দ্বিতীয় ঘটনা উল্লেখ করে তারা জানান, পরীক্ষা সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও পরে বলা হলো পরীক্ষা হবে ১১টায়। এই আধা ঘণ্টা বিলম্ব তাহলে কাদের জন্য?
তৃতীয় ঘটনা উল্লেখ করে তারা বলেন, প্রবেশপত্রে উল্লিখিত নিয়মানুযায়ী ১০টার মধ্যে হলে প্রবেশের কথা থাকলেও সাড়ে ১০টার অনেক পরেও পরীক্ষা দিতে এসেছেন অনেকেই। প্রশ্ন কি থেকে যায় না, তারা কীভাবে জানলেন পরীক্ষা ১১টায় শুরু হবে?
তাই আমরা সম্মিলিতভাবে এমন প্রশ্ন ফাঁসের পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছি। আমাদের বিক্ষোভের মুখে পড়ে পরীক্ষাটি আর অনুষ্ঠিত হয়নি।
সার্বিক বিষয়ে জানতে বিজেআরআই মহাপরিচালক কৃষিবিদ ড. আইয়ুব খানের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিশেষ কারণে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি।
পরীক্ষা সাড়ে ১০টার জায়গায় ১১টায় অনুষ্ঠিত করার বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক জানান, এ বিষয়ে আপনাকে পরে জানাব।
সর্বাধিক পঠিত
লটারিতে সুযোগ পেলে ভর্তি বাধ্যতামূলক
নিশোর নতুন লুকের রহস্য জানা গেল
বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে
কালের সাক্ষী লাট সাহেবের লিচুবাগান
যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প
ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের
ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উৎযাপন
কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে