বুধবার ৭০৭ ইউনিয়নে বন্ধ থাকবে ব্যাংক
বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৭ ইউনিয়নে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ নির্দেশনা পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বুধবার (৫ জানুয়ারি) ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা, উপ-শাখা থাকলে তা বন্ধ রাখতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা, উপ-শাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেওয়া হলো।
সর্বাধিক পঠিত
লটারিতে সুযোগ পেলে ভর্তি বাধ্যতামূলক
নিশোর নতুন লুকের রহস্য জানা গেল
বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে
কালের সাক্ষী লাট সাহেবের লিচুবাগান
যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প
ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের
ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উৎযাপন
কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে