এ বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা: সৌদি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ বছর থেকে বাংলাদেশের নাগরিকরা হজে যেতে পারবেন। বৃহস্পতিবার ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, ‘করোনাকালেও সৌদিতে বাংলাদেশি কর্মীরা নিয়মিত যাচ্ছেন। এক বছরে প্রায় পাঁচ লাখ কর্মী সৌদি আরবে গেছেন।’ তিনি বলেন, ‘প্রতিদিন সৌদি দূতাবাস থেকে চার হাজারেরও বেশি ভিসা দেওয়া হচ্ছে। একদিনে সর্বোচ্চ আট হাজার ৬০০ ভিসা ইস্যু করা হয়েছে।’
সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। লাহোরে ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাদশা ফয়সাল এ সম্পর্কের সূচনা করেন। আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।’ উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গেল বছর হজে যেতে পারেননি বাংলাদেশিরা।
সর্বাধিক পঠিত
লটারিতে সুযোগ পেলে ভর্তি বাধ্যতামূলক
নিশোর নতুন লুকের রহস্য জানা গেল
বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে
কালের সাক্ষী লাট সাহেবের লিচুবাগান
যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প
ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের
ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উৎযাপন
কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে